লিবিয়ার প্রধানমন্ত্রীর গাড়ি বহরে বন্দুক হামলা

সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

লিবিয়ার প্রধানমন্ত্রীর গাড়ি বহরে বন্দুক হামলা
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহ
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহকে বন্দুক হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার গভীর রাতে তার ওপরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, বৃহস্পতিবার ভোর রাতে নিজের বাসভবনে ফেরার সময় লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহের গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এটি স্পষ্টতই পরিকল্পিত একটি হত্যাচেষ্টা ছিল। বন্দুক হামলার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির আল-আহরার টেলিভিশন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অবশ্য এই হামলার খবর নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। রয়টার্স বলছে, তারা এই হামলার ঘটনার কোনো ছবি বা ভিডিও ফুটেজ পায়নি এমনকি হামলার পরবর্তী অবস্থারও কোনো ছবি বা ফুটেজ তাদের হাতে আসেনি। এছাড়া প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দিবেইবাহকে হত্যাচেষ্টার প্রত্যক্ষদর্শী কোনো ব্যক্তির সঙ্গেও তারা কথা বলতে পারেনি।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন লিবিয়ার প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগা। যদিও সেসময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
গত ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানামুখী জটিলতার কারণে শেষমুহূর্তে সেই নির্বাচন স্থগিত করা হয়। এখন আবার সেই নির্বাচন অনুষ্ঠানের জোড় প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী।
Previous Post Next Post