লিবিয়ায় পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে চলছে ক্ষমতার দ্বন্দ্ব!

সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

লিবিয়ায় নতুন কোন্দল!
আবদুলহামিদ আল–দিবেইবাহ
লিবিয়ায় একের পর এক নতুন কোন্দল তৈরি হচ্ছে। গতকাল রাতে প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল–দিবেইবাহকে গুপ্তহত্যায় ব্যর্থ হওয়ার পর এবার লিবিয়ার দ্বিধাবিভক্ত পার্লামেন্ট তাকে সরিয়ে দিতে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে।
সে অনুযায়ী পার্লামেন্ট সমর্থিত নতুন প্রধানমন্ত্রী হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাশাঘা। কিন্তু প্রধানমন্ত্রী দিবেইবাহ আগামী নির্বাচনের আগে ক্ষমতা ছাড়তে নারাজ।
এভাবে চলতে থাকলে দেশটি আবারও দুটি সরকার দ্বারা পরিচালিত হওয়ার সম্ভবনা আছে।
Previous Post Next Post