এরদোগানের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা

লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)

এরদোগানের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা
গুজব ছড়ানো হচ্ছে এরদোগানের বিরুদ্ধে
ভারতের কর্ণাটকে হিজাব পরা নিয়ে প্রতিবাদে আল্লাহু আকবর স্লোগান দেয়া ছাত্রীকে নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন ভালোই আলোড়ন হয়েছে। কিন্তু হটাৎ বাংলাদেশের বহু ফেইসবুক ব্যবহারকারী একটি পোস্ট কপি করে শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে তুরস্কের রাষ্ট্রপতি নাকি ঘোষণা দিয়েছেন যে,
"যদি ভারতীয় হিন্দুরা ঐ মেয়েটার কোন ধরণের ক্ষতি করার চেষ্টা করে তাহলে পুরো ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তুরস্ক।"
আর সেই একই লেখা হুবহু কপি করে পোস্ট করেছেন বহু মানুষ। খবরের কোন সোর্সের উল্লেখ নাই, কোন বিশ্বস্ত লিংক নেই। জাস্ট বাঙালি মুসলিমের আনুভুতিতে সুড়সুড়ি দেয়া কিছু লেখা কেউ শেয়ার করলো আর শত শত মানুষ সেটার উপর হুমড়ি খেয়ে পড়লো সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়াই।

আসলে সেই ছাত্রীর বিষয়ে তুরস্কের গনমাধ্যমে তেমন আহামরি ধরণের কোন প্রচার প্রচারণাও নেই, তুরস্কের মানুষের এ নিয়ে বিশেষ কোন আগ্রহও নেই। এমন কি তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান সেই ছাত্রীকে নিয়ে কোন বিবৃতিও দেন নাই।
আর ভারতের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা এতো সহজ?
আমরা শুধু আবেগ ব্যবসায়ীদের দোষ দেই। ডাস্টবিনের মধ্য থেকে আবেগ কুড়িয়ে নেওয়ার মোট এত লোক যে দেশে আছে সেখানে আবেগ ব্যবসায়ী তো থাকবেই।
Previous Post Next Post