(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
| তুর্কোভ্যাক |
দেশটি ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় মোট চার লাখ ৫২ হাজার ১৭৩ টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে পজিটিভ রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৬০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ১৯৮ জন। এ পর্যন্ত মোট ১৪ কোটি ২১ লাখ ৭১ হাজার ৫৭১ ডজ করোনার টিকা দেয়া হয়েছে। দেশটির শতকরা ৮৪.৪৬ ভাগ মানুষ প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকার উভয়টি নিয়েছেন।
এত আক্রান্তের পরেও কোন বিধিনিষেধ নেই?
এত পরিমাণ আক্রান্তের পরেও মৃতের সংখ্যায় অপেক্ষাকৃত কম। দেশে করোনার তেমন কোন বিধিনিষেধ নেই। তবে মাস্ক পড়া বাধ্যতামূলক। সরকার টিকা নেয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করছে। স্বাস্থ্যমন্ত্রী মনে করছেন যে টিকা নেয়ার হার সন্তোষজনক পর্যায়ে থাকার কারণে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যা অপেক্ষা কম।
তুরস্কের নিজস্ব টিকা TURKOVAC নিতে সরকার ক্যাম্পেইন চালাচ্ছে। এই টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহও অনেক। আপনারা জানবেন যে, এই TURKOVAC টিকা আবিষ্কারে আমাদের বাংলাদেশী একজন বিজ্ঞানীও আছে।