সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষায়ক গবেষক)
| ইউক্রেন ইস্যুতে জো-বাইডেন ও পুতিন |
আগে বলতো "কয়েদিনের মধ্যে", এখন বলছে "যে কোনো সময়"
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিগত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনের রুটিন বক্তব্য ছিলো,
আর কয়েক দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনে হামলা করবে!
আজ আবার তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন আরো একধাপ এগিয়ে গিয়ে বলেছেন,
রাশিয়া যে কোনো সময়ে ইউক্রেনে হামলা করবে!
আমেরিকা ও ন্যাটো পশ্চিমা জোটের মধ্যে অবশ্য ফ্রান্স আর জার্মানি এখনো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পক্ষে না।
ওদিকে বেলারুশে পাঠানো দুটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে রাশিয়া। যদিও এগুলো পূর্বপরিকল্পিত মহড়ার অংশ। কিন্তু অনেকেই ভাবছে এই সুযোগে রাশিয়া আক্রমণ চালাবে ইউক্রেনে।