লেখকঃ সারোয়ার আলম
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক়)
| গির্জা তৈরি করে ইতিহাস লেখালেন এরদোগান |
এটি গত ১০০ বছরে তুরস্কে নির্মিত প্রথম গির্জা
দেশে এবং বিদেশে মসজিদ নির্মাণে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানের যেমন নাম আছে তেমনি গির্জা নির্মাণেও তিনি ইতিহাস গড়েছেন।
উসমানীয় খেলাফতের পতনের পরে সেক্যুলারদের হাতে প্রতিষ্ঠিত আধুনিক তুরস্কের গত ১০০ বছরের ইতিহাসে এরদোয়ানই প্রথম নতুন কোন গির্জা নির্মাণ করাচ্ছেন।
২০১৯ সালে তিনি ইস্তানবুলে এই গির্জাটি তৈরির কাজের উদ্বোধন করেন। এখন কাজের প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। হয়তো এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ইবাদতের জন্য খুলে দেয়া হবে এই গির্জাটি।