তুরস্ক থেকে দ্বিতীয়বার ত্রান সহায়তা যাচ্ছে আফগানিস্তানে

লেখকঃ সারোয়ার আলম 
(আনাদলু এজেন্সির দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক)

তুরস্কের ত্রাণ পৌঁছাল আফগানিস্তান
আফগানিস্তানে পৌঁছাল তুরস্কের দ্বিতীয় ত্রান
আফগানিস্তানের পথে রওনা দিল তুরস্কের ত্রাণ বোঝাই দ্বিতীয় ট্রেন।১১ই ফেব্রুয়ারি শুক্রবার তুরস্কের আঙ্কারা স্টেশন থেকে রওনা দিয়েছে মানবিক সহায়তা বোঝাই দ্বিতীয় ট্রেনটি। 
কাপড়, খাবার, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ মোট ৯২০ টন পণ্য সামগ্রী আছে ট্রেনটিতে।
আফগানিস্তানে পৌছাতে  ট্রেনটির সময় লাগবে ১১-১২ দিন। ট্রেনটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে এরপর আফগানিস্তানে পৌছাবে।
এর আগে জানুয়ারীর তৃতীয় সপ্তাহে একই পথ ব্যবহার করে ৭৪৮ টন পণ্য সামগ্রী নিয়ে আফগানিস্তান যায় প্রথম ট্রেন।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান ট্রেনে করে মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দেন। তুরস্কের দুর্যোগ ও জরুরী ত্রাণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বেসরকারী সংঘটন ও সাধারণ মানুষের কাছ থেকে এই সহায়তাগুলো সংগ্রহ করেছে।
Previous Post Next Post